আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরা স্বাস্থ্য কমপ্লেক্স”র আয়োজনে স্বাস্থ্য বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত

আরো খবর

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

 বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে স্বাস্থ্য বিষায়ক ১দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সামাজিকও ধর্মীয় নেতাসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় ”প্রিভেনশান কন্ট্রোল এন্ড ইলেমিনেশন অফ ম্যালেরিয়া, কালাজ্বর, ডেংগু, চিকনগুনিয়াসহ নানাবিদ লক্ষনের উপর সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৬জুন সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স হলে সভাপতিত্ব ও প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মেডিকেল অফিসার ডা. মোতারফ হোসেন। ডেংগু ও চিকনগুনিয়া উপর আলোচনা করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. রোজিনা আক্তার মেরি। কর্মশালায় ছিলেন, শাজাহানপুর সাংবাদিক ঐক্যেপরিষদের আহবায়ক সাজেদুর রহমান সবুজ, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক সভাপতি সাহাদৎ হোসেন, আতিক, সাবেক সধারণ সম্পাদক সাইদুতজ্জামান তাঁরা প্রমূখ। ১দিনের স্বাস্থ্য বিষায়ক কর্মশালায় আলোচক বলেন, আলোচ্য বিষয়ের উপর আমরা সবাই যদি সামাজিক ভাবে সচেতণ হই তাহালে উক্ত ব্যাধিতে কেউ আক্রান্ত হবেনা। ”আমরা ভাল থাকবো সমাজের পাশের মানুষ দেরও ভাল রাখব” বলে কর্মশালার সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়।

আলোকিত প্রতিদিন / ১৬ জুন ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -