আজ মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিদর্শনে – পুলিশ সুপার

আরো খবর

প্রতিনিধি,মাধবপুর (হবিগঞ্জ):

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৫ জুন বুধবার বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ -পশ্চিম ইউনিয়নের ৯টি কেন্দ্রে  সুষ্ঠু, সুন্দর ও আনন্দ মূখর পরিবেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পাদনের লক্ষ্যে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার হবিগঞ্জ এস এম মুরাদ আলী। পর্যবেক্ষণ কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) হবিগঞ্জ, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, এবং হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম। উল্লেখ্য ২০২১ এর ২৬ ডিসেম্বর উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও মামলা সংক্রান্ত জটিলতার কারনে ৪নং দক্ষিণ -পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে জটিলতা নিষ্পত্তি হওয়ার পর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ ইউনিয়নের মোট ভোটার ১৯ হাজার ৫ শত ১১ জন।পুরুষ ভোটার ৯ হাজার ৬ শত ৭১ জন ও মহিলা  ভোটার ৯ হাজার ৮ শত ৪০ জনর্।
আলোকিত প্রতিদিন / ১৫ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -