আজ মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে নিখোঁজের পর দিন যুবকের ঝুলন্ত লাশ

আরো খবর

সবুজ সরকার
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের পরের দিন সুমন (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ জুন বুধবার সকালে উপজেলার আউলটিয়া কানাইগাড়া শ্মশান ঘাটের পাশে গাবগাছের সঙ্গে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি পুলিশ উদ্ধার করে। নিহতের স্ত্রী খালেদা এবং স্বজনদের দাবি, সুমন মঙ্গলবার রাতে নামাজ পড়তে গিয়ে ভোর থেকে নিখোঁজ ছিলেন। পূর্বশক্রতার জের ধরে কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়েছে বলে সন্দেহ তাদের। কালিহাতী থানার এসআই মাহাবুল ইসলাম জানায়,  ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন / ১৫ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -