এম এস খান পলাশঃ
খুলনা শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামের প্রধান গেট সংলগ্ন ম্যানহোলটি ঢাকনা বিহীন অবস্থায় পড়ে আছে। সামান্য অসাবধানতার কারণে যেকোনো সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা । গত কয়েকদিন পুর্বে নগরীর খালিশপুর পৌর সুপার (চিত্রালী) মার্কেটে নির্মাণাধীন সেফটি ট্যাংকির মুখ উম্মুক্ত থাকায় ট্যাংকির ম্যানহোলে পড়ে আব্দুল্লাহ নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়। একটু অসাবধানতার কারনে প্রাণ হারানো ঐ শিশুর পরিবার এখনো শোকার্থ অবস্থায় দিন কাটাচ্ছে। এছাড়া এরুপ দূর্ঘটনায় মৃত্যুর খবর প্রায়ই খবরের শিরোনাম হতে দেখা যায়। বৈকালী থেকে স্টেডিয়ামের দূরত্ব আনুমানিক ১০০ মিটার। বৈকালী বাজারের আশে পাশে আনাগোনা হয় শিশুসহ অনেক ব্যাক্তির। এছাড়া স্টেডিয়ামের তিন পাশেই রয়েছে ঘনবসতি। বিকেল হলেই শিশুদের পদচারনা বৃদ্ধি পায় এখানে। তবে দীর্ঘদিন ধরে এই ম্যানহোল টি উম্মুক্ত থাকায় শঙ্কিত অভিভাবকেরা। মুজগুন্নী আবাসিক এলাকায় বসবাসরত একজন ব্যাংকার বলেন, “বাড়ির পাশেই এই স্টেডিয়াম। বাচ্চারা প্রায় এখান থেকে হাটাচলা করে। কর্তৃপক্ষ ব্যাবস্থা না নিলে বিপদ ঘটতে পারে। শুধু শিশুরা নয়, উন্মুক্ত অবস্থায় থাকা ম্যানহোলে পড়ে বিপদ ঘটতে পারে যেকোনো বয়সী মানুষের।” এ বিষয়ে আশার আলো ফাউন্ডেশনের মাঠকর্মী পাপিয়া বলেন,”গ্রাহকের নিকট থেকে সমিতির টাকা আনতে প্রতিদিনই এই পথ দিয়ে যাতায়াত করি। যেকোনো সময় একটা দূর্ঘটনা ঘটতে পারে।” দিনের আলোয় কিছুটা দেখা গেলেও রাতে তেমন বোঝা যায়না ম্যানহোল টি। ম্যানহোলটি শহরের অন্যতম ব্যস্ততম সড়কের (ফুলতলা -রুপসা) কোলঘেঁষে হওয়ায় যেকোনো সময় বিপদ ঘটতে পারে বলে মনে করছেন যানচলাচলকারিরা। মাহিন্দ্র চালক লিটন বলেন, “অনেক যানবহনের আলোয় ত্রুটি থাকে। ভুলবশত রাস্তার নিচে চাকা নামলেই বড় ধরনের দূর্ঘটনা হতে পারে।” তবে এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ সঙ্গে কথা বললে তিনি বলেন ”সম্ভবত ম্যানহোলটি টি এন্ড টি’র তারের সংযোগ স্থল। তারপরও বিষয়টির সমাধানের চেষ্টা করছি।
আলোকিত প্রতিদিন / ১৫ জুন ,২০২২/ মওম
- Advertisement -

