আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সাটুরিয়া উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনার লক্ষে যৌথসভা অনুষ্ঠিত

আরো খবর

মোঃ মহিদ 

প্রধানমন্ত্রী কতৃক সাটুরিয়া উপজেলাকে ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনার লক্ষে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে   ১৫ জুন বুধবার বেলা ১২ সাড়ে টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক  মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, দরগ্রাম ইউপি চেয়ারম্যান আলিনুর বক্স রতন, দিঘলীয়া ইউপি চেয়ারম্যান সফিউল আলম জুয়েল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / ১৫ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -