আজ মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে ভারতীয় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-১

আরো খবর

ত্রিপুরারী দেবনাথ তিপু 

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজা ও ইয়াবা সহ এক জনকে গ্রেফতার করছে বিজিবি৷  জানা যায়,  ১৪ জুন মঙ্গলবার গোপন সুত্রে খবর পেয়ে ৫৫ ব্যাটালিয়নের রাজেন্দ্র পুর সিমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার শাহজাহান এর নেতৃত্বে চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বসত ঘরে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজা ও ২৪৬ পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল আলী (৬০) কে গ্রেফতার করেন । গ্রেফতার কৃত আসামি রামনগর গ্রামের মৃত হেকিম আলী চৌকিদারের ছেলে।  ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সামীন্নবী চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরোদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে । এ ব্যাপারে বিজিবি বাদি হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
আলোকিত প্রতিদিন / ১৪ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -