আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মিঠাপুকুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ 

আরো খবর

মিল্লাত হাসান:
১৩জুন সোমবার রংপরের মিঠাপুকুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যােগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখানে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয়  দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপি অফিসের সন্মুখে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন,জনাব মোঃ গোলাম রব্বানী আহবায়ক মিঠাপুকুর উপজেলা বি এনপি,সদস্য বি এনপি রংপুর জেলা আহবায়ক কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ কাজী খয়রার হোসেন,সদস্য বি এনপি রংপুর জেলা আহবায়ক কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ সাজেদুর রহমান রানা সদস্য বিএনপি রংপুর জেলা আহবায়ক কমিটি। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলুল হক, সদস্য মিঠাপুকুর উপজেলা বিএনপি আহবায়ক কমিটি,সভাপতি ৭ নং লতিবপুর  ইউ.পি. বিএনপি। মোঃ রুহুলউল্লাহ জুয়েল সদস্য মিঠাপুকুর উপজেলা বিএনপি।মোঃ হাবিবুর রহমান লর্ড,সেক্রেটারি সাবেক উপজেলা বিএনপি। মোঃ মোরশেদ হাসান সোহেল,যুগ্ন আহবায়ক মিঠাপুকুর উপজেলা বিএনপি। উক্ত সভাটি পরিচালনা করেন,জনাব মোঃহানিফ সরদার সদস্য সচিব মিঠাপুকুর উপজেলা বিএনপি।সমাবেশে বক্তারা গ্যাস সহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো সহ দলীয় সভানেত্রীর বিদেশে সুচিকিৎসার দাবী জানান।সমাবেশ শেষে খালেদা জিযার আশু রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

আলোকিত প্রতিদিন / ১৪ জুন ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -