মোঃ মহিদ
মানিকগঞ্জে সাত গ্রাম হেরোইনসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ। রবিবার বিকেলে মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার পিপিএম-বার মোহাম্মাদ গোলাম আজাদ খান এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর থানাধীন বাঘিয়া এলাকার শেখ ফরিদ এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী তিন জন একই গ্রামের জালাল উদ্দীনের ছেলে বাহাদুর (৩৩), নুরু মিয়ার ছেলে সাজন (২৯),আঃ রশিদের ছেলে ৩, রবিন (২৫), ও পলাশী গ্রামের আঃ সালামের ছেলে মোঃ শাহিন (৪২), কে ০৭(সাত) গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। ধৃত ১নং আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় ১ টি মামলা প্রকৃয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন / ১৩ জুন ,২০২২/ মওম
- Advertisement -

