আজ রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মিঠাপুকুরে শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন

আরো খবর

মিল্লাত হাসান:
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মিঠাপুকুর মডেল মসজিদের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে শঠিবাড়ি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও মিঠাপুকুর উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান মঞ্জুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবির টুটুল, আওয়ামীলীগ নেতা মোস্তফা জামান পারভেজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিন সহ প্রমুখ।
আলোকিত প্রতিদিন / ১২ জুন ,২০২২/ মওম   
- Advertisement -
- Advertisement -