আজ শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরের কৃতিসন্তাতান মনোনীত হলেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি 

আরো খবর

প্রতিনিধি,হবিগঞ্জ

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হলেন মাধবপুরের কৃতিসন্তান রাবাব ফাতিমা। তিনি মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের সন্তান এবং মাধবপুর উপজেলা সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর চাচাতো বোন জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হয়েছেন সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস  ৯জুন বৃহস্পতিবার তাঁকে স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন। তিন ইউএন-ওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে জামাইকার কোর্টেনে র‌্যাটরের স্থলাভিষিক্ত হয়েছেন। পেশাগত কূটনীতিক রাবাব ফাতিমার দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় কূটনীতি, নীতিমালা প্রণয়ন, অ্যাডভোকেসি এবং প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

আলোকিত প্রতিদিন / ১২ জুন ,২০২২/ মওম   

- Advertisement -
- Advertisement -