আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বঙ্গমাতা গোল্ডকাপে দড়িকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়লাভ

আরো খবর

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফাইনালে মীরকুটিরছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে দড়িকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনালে মীরকুটিরছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করেছে। ১২ জুন রবিবার মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসহুদা আক্তার। সভায় বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ খালেদ হাসান, মিরকুটিরছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামাল হোসেন ভুঁইয়া, ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান সোহাগ, বিশিষ্ট ঠিকাদার তাজউদ্দিন তাজু, পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রমজান হোসেন প্রমুখ।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে গোল্ডকাপ তুলে দেওয়া হয়।

আলোকিত প্রতিদিন / ১২ জুন ,২০২২/ মওম   

- Advertisement -
- Advertisement -