আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর এর জন্মদিন পালিত 

আরো খবর

পলাশ সেন:
চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধরের জন্মদিন পালিত হয় ওনার বাসভবনে। এতে কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক নিলয় সেন এর নিজ উদ্যোগে এবং কমার্স কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক রাজ কুমার দে এর  সহযোগিতায় অনুষ্ঠান পরিচালিত হয়। কোতয়ালী থানা ছাত্রলীগ নেতা নিলয় সেনের নেতৃত্বে জন্মদিনের পূর্ণতা লাভ করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক এবং মহানগর যুবলীগের পদপ্রাথী,ও সমাজসেবক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত ২নং ইউনিটের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, যুবলীগ নেতা সুনয়ন গুহো শুভ সহ থানা এবং ওয়ার্ডের ছাত্রলীগ,যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এই দিনে প্রিয় নেতার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি সকালে চন্দন ধর এর জন্মদিন উপলক্ষে একটি মন্দিরে বিশেষ প্রার্থনা ব্যবস্থা করা হয় এবং পথশিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন / ১১ জুন ,২০২২/ মওম   
- Advertisement -
- Advertisement -