আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের বনবিভাগ কর্তৃক  ক্ষতিপূরণের চেক বিতরণ 

আরো খবর

আবু সায়েম:
বন্যহাতির আক্রমণে ২১জন ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ১১ই জুন শনিবার ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময়  বিপুল কৃষ্ণ দাস বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে  বন্যহাতির আক্রমণে  ক্ষতিগ্রস্ত ২১ জনের মাঝে ৭ লক্ষ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করেন।  উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ সারওয়ার আলম,   ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোহাম্মদ হোছাইন চট্টগ্রাম, চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান,কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক ডঃ প্রান্তোষ চন্দ্র রায়,  চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বনবিভাগের কর্মকর্তাবৃন্দ, নেকম এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।  চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  চট্টগ্রাম অঞ্চলের বনসংরক্ষক বিপুল কৃষ্ণ দাস বলেন,  বন্যহাতির দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকার ক্ষতিপূরণ দিচ্ছে। বন্যহাতি লোকালয়ে চলে আসলে বনবিভাগকে অবগত করার অনুরোধ জানান। তিনি আরো ব’লেন, কোন অবস্থাতে বন্যহাতিকে আক্রমণ করা যাবে না, বন্যহাতিকে জ্বালাতন করলে হাতি উত্তেজিত হয়ে যায়, সেজন্য আমাদের সকলকে সাবধনতার সাথে বন্যহাতি কে নিরাপদ আবাসস্থলে ফিরানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্যহাতির দ্বারা কারো জীবনহানি ঘটলে অথবা কারো ফসল নষ্ট করলে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হবে।বন্যহাতিকে রক্ষা করতে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। পরবর্তীতে চট্টগ্রাম অঞ্চলের বনসংরক্ষক বিপুল কৃষ্ণ দাস  কক্সবাজার জেলায় সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার ও ইকোট্যুরিজম উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের দিনব্যপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস  ফাঁসিয়াখালী  বিটে সুফল প্রকল্পের আওতায় ২০২১-২০২২ আর্থিক সনে সৃজিত এনরিচমেন্ট বাগান পরিদর্শনকালে ১টি বটের চারা রোপণ করেন।
আলোকিত প্রতিদিন / ১১ জুন ,২০২২/ মওম   
- Advertisement -
- Advertisement -