আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীর লালপুলে ৮২ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার 

আরো খবর

সাইফুল ইসলাম:
র‌্যাব-৭ ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহাসড়কের লালপুল বাজারস্থ মুহুরী ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যে  ১১ জুন ২০২২ ইং তারিখ সকাল সাড়ে ১০টায়  র‌্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান  করে মাদক চোরাকারবারী মোঃ রমজান (২০),কে গ্রেফতার করে। সে চট্টগ্রাম জেলার কোতোয়ালী গোয়ালপাড়া গ্রামের মোঃ আবুলের ছেলে। তাঁর হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর হতে তাঁর নিজ হাতে বাহির করে  ৮২ টি প্লাস্টিকের ফেন্সিডিলের বোতল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (ফেন্সিডিল) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে । উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
আলোকিত প্রতিদিন / ১১ জুন ,২০২২/ মওম   
- Advertisement -
- Advertisement -