আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ জুন কর্ণফুলীতে ভোটের আগে  মক ভোট 

আরো খবর

জাহাঙ্গীর আলম রেজভী
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে প্রশিক্ষণ মূলক মক ভোটের ব্যবস্থা করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কীভাবে ভোট দেওয়া যায় তা দেখাতে ভোটের দুই দিন আগে কেন্দ্রে কেন্দ্রে চলছে অনুশীলন বা মক ভোটিং । এবারই প্রথম বারের মত কর্ণফুলীর উপজেলার পরিচালিত হতে যাচ্ছে ইভিএম ভোটিং। ইভিএম মেশিনে ভোট দান সাধারণ ভোটারদের কাছে নতুন পদ্ধতি হওয়াতে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব শিকার হচ্ছেন। এলাকার সাধারণ ভোটারদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভোটিং পদ্ধতি কিভাবে সঠিক নিয়মে ভোট প্রদান করা যায় সে বিষয়ে বিস্তারিত জানা যাবে এই মক ভোটিং। চূড়ান্ত ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। তার দুই দিন আগে অর্থাৎ ১৩ জুন পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, প্রার্থী এজেন্ট সহ সকল ভোটারদের উপস্থিতি প্রতিটি কেন্দ্রে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার আব্দুর শুকুর বলেন, “ভোটারদের ইভিএমে অভ্যস্ত করাতে ১৩ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত চরপাথরঘাটা ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রে ইভিএমে মক ভোট শুরু হবে। ১৫ জুন মূল নির্বাচনের আগে এটাকে মহড়া হিসেবে দেখা হচ্ছে। মক ভোটিংয়ের মাধ্যমে স্থানীয় ভোটারদের সচেতন করার পাশাপাশি ভোটদানে কোনও যান্ত্রিক সমস্যা হচ্ছে কি না, তাও বের হয়ে আসবে।”
আলোকিত প্রতিদিন / ১১ জুন ,২০২২/ মওম   
- Advertisement -
- Advertisement -