আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফটিকছড়ির যুবক সীতাকুণ্ড ট্রাজেডিতে নিহত

আরো খবর

প্রতিনিধি,ফটিকছড়ি:
সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোর অগ্নিকান্ডের ঘটনায় মোঃ শাহজাহান নামে ফটিকছড়ির এক যুবক প্রাণ হারিয়েছেন। শাহজাহানের বাড়ি নারায়নহাট ইউপির ২নং হাপানিয়া ওয়ার্ডের জমিদার পাড়ায়। তার পিতার নাম মোঃ কালু। শাহজাহান পেশায় কাভার্ট ভ্যান চালক ছিলেন। তার ৫ বছর ও ৬ মাসের ২টি ছেলে সন্তান রয়েছে। শাহজাহান নুসরাত লজিস্টিক নামক পরিবহন কোম্পানির গাড়ি চালাতেন। তিনি স্ত্রী পু্ত্র নিয়ে শহরের মনসুরাবাদে থাকতেন। শাহজাহানের পিতা মোঃ কালু ও তার বোন জানান, ৪ জুন অগ্নিকাণ্ডের সময় রাত নয়টায় শাহজাহান কাভার্ড ভ্যানে মালামাল লোড করছিলেন। দুর্ঘটনার কিছু সময় আগে ছোটবোন ও স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলে। দুর্ঘটনার সময় তার মালিকের সাথে ভিডিও কলে কথা বলছিলেন। মালিক তাকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরপরই বিকট বিস্ফোরণের শব্দে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়।ধারণা করা হচ্ছে সীতাকুণ্ড ট্রাজেডিতে শাহজাহান নিহত হয়েছেন। গতকাল ৭ই জুন মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার পিতা ডিএনএ টেস্ট এর জন্য রক্ত এবং তার ৫বছর বয়সী ছেলের থেকে টেস্টের নমুনা নেওয়া হয়েছে।
আলোকিত  প্রতিদিন / ০৮ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -