মোঃ মহিদ:
মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম (৬৫) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, দুদিন আগে স্ট্রোক করলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় মো. আব্দুস সালামকে। মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুতালড়ী ইউনিয়ন পরিষদের পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি।
আলোকিত প্রতিদিন / ০৮ জুন ,২০২২/ মওম
- Advertisement -

