আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় সাব- রেজিস্ট্রার কার্যালয়ের স্থায়ী কর্মচারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আরো খবর

মোঃ নূরুজ্জামান সবুজ:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ৭ জুন ২০২২ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ভাঙ্গুড়া সাব- রেজিস্ট্রার কার্যালয়ের স্থায়ী কর্মচারী নকলনবীশ এবং সনদপ্রাপ্ত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার ও নৈতিকতা অর্জনসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নাহিদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিপাশা হোসাইন, সহকারী কমিশনার ভূমি। ভাঙ্গুড়া, পাবনা জনাব ইশরাত জাহান, সাব-রেজিস্ট্রার, বেড়া, পাবনা,জনাব মো: সোলাইমান আলী, সাব-রেজিস্ট্রার,সুজানগর, পাবনা জনাব মো: কামরুল হাসান সরকার, সাব-রেজিস্ট্রার, আটঘরিয়া, পাবনা জনাব মো: মুদাচ্ছির হাসান, সাব-রেজিস্ট্রার, চাটমোহর, পাবনা উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মাহবুবের রহমান ওয়াজেদ, সাব-রেজিস্ট্রার, ভাঙ্গুড়া, পাবনা। প্রশিক্ষণ  ও মতবিনিময় শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আলোকিত  প্রতিদিন / ০৮ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -