আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মিঠাপুকুরে নববধুকে ঘরে তোলার আগেই ডাক দিল মরণ

আরো খবর

মিল্লাত হাসান:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের আদারহাট দক্ষিণ সরকারপাড়া গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে মোঃ ফরিদুজ্জামান ফরিদ। তিনি এক মাস আগে ছুটি শেষে কর্মস্থল চট্টগ্রামের সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ইউনিটে যোগদান করেন। সীতাকুণ্ডে অগ্নিকান্ডের ঘটনায় ফরিদ ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে প্রথম ইউনিটে কনটেইনার ডিপুতে প্রবেশ করে বলে জানা যায়। তারপর থেকে নিখোঁজ থাকার পর আজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার দুপুরে তার বাবা সাইফুল ইসলাম এবং মা ফুলমতি বেগম সীতাকুণ্ডে পৌঁছে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ফরিদের গ্রামের বাড়ি উপজেলার ইমাদপুরের আদারহাট দক্ষিণ সরকারপাড়া গ্রামে শোকের মাতম চলছে।তাছাড়া আরো জানতে পারা যায়,ফরিদুজ্জামানের বিয়ের গুনজন চলছে বাড়িতে। বিয়ের জন্য পাত্রী  দেখাও  হয়েছে। এবার ছুটিতে আসলেই বিয়ের কার্যক্রম শুরু করবে দুই পরিবারের লোকজন। তবে আর বাড়ি ফেরা হলো না ফরিদুজ্জামানের। তার এই আত্ম ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে মিঠাপুকুর উপজেলা বাসীর হৃদয়ে ।
আলোকিত  প্রতিদিন / ০৭ জুন ,২০২২/ মওম    
- Advertisement -
- Advertisement -