মোঃ নূরুজ্জামান সবুজ:
পাবনার ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়নের খানমরিচ গ্রামে রিয়া খাতুন (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মাহত্যা করার খবর পাওয়া গেছে । পুলিশ গত সোমবার রাতে লাশ উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে পাবনা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে । সোমবার বিকেলে উপজেলার প্রত্যন্ত খানমরিচ গ্রামে এ ঘটনা ঘটে । গৃহবধূ রিয়া খাতুন ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে । থানা পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের মনিরুজ্জামান মনিরের ছেলে তুহিন বাবুর সাথে প্রেম করে নয় মাস আগে বিয়ে হয় রিয়ার। গৃহবধূ রিয়ার মা ময়না খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। তাই রিয়া চান, তাঁর স্বামীকে নিয়ে মায়ের কাছে গিয়ে গার্মেন্টেসে চাকুরী করতে । কিন্তু রিয়ার মা ও তাঁর শশুরবাড়ির লোকজন তাতে রাজি নয় । ঘটনার দিন সোমবার বিকেলে ওই গৃহবধূ পুনরায় ঢাকায় যেতে চাইলে তাঁর শাশুড়ি নিষেধ করেন। এতে সে অভিমান করে তাঁর শোবার ঘরের ডাবের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান জানান, ওই গৃহবধূকে ঢাকায় যেতে নিষেধ করায় অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
আলোকিত প্রতিদিন / ০৭ জুন ,২০২২/ মওম
- Advertisement -

