সোহেল রানা চৌধুরী
গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সামনে, যাত্রী ছাউনীর মধ্যে একজন বৃদ্ধ ভিক্ষুককে রাতের অন্ধকারে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও প্রশাসনিক জটিলতার কারণে পুলিশের সহযোগিতায় গোয়ালন্দ_উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্সে নেওয়া হয় এখানে তার জখমের গুরুতর অবস্থায় দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে,ফরিদপুর_মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ওয়ার্ড বয় সহযোগিতায় তার চিকিৎসা শুরু করা হয়। অপারেশন থিয়েটারে ডাক্তার জানান, দুই ব্যাগ O+(পজিটিভ) রক্তের প্রয়োজন। গোয়ালন্দে_ব্লাড_ডোনার_ক্লাব থেকে O+ (পজিটিভ) রক্ত গোয়ালন্দ ঘাট থানা ওসি_স্যারের সহযোগিতায় দুজন কনস্টেবল দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরও এক ব্যাগ রক্ত প্রয়োজন । এ্যাম্বুলেন্স এর মধ্যে বৃদ্ধ চাচার সাথে কথা বলার চেষ্টা করা হয় তখন তার মুখ থেকে শুধু মাত্র একবার উদয়পুর এর নাম শোনা যায়। স্থানীয়দের থেকে জানা গেছে: বিগত পাঁচ বছর যাবত বৃদ্ধ এই ভিক্ষুক চাচা গোয়ালন্দ পৌর জামতলার আশে পাশেই থাকেন। বয়স আনুমানিক ৭০
আলোকিত প্রতিদিন / ০৬ জুন ,২০২২/ মওম
- Advertisement -

