আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত ৪০০ নিহত ৪০

আরো খবর

পলাশ সেন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে নিহত সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় প্রায় ৪ শতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়েছেন। কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮ কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে মনিরুজ্জামান নামের একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি কুমিরা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মী এখনো সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আরও দুজন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ভয়াবহ বিকট শব্দে আশে পাশে বাড়ী ঘর ও একটি মসজীদের প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত  ক্ষয় ক্ষতি পরিমান কত জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় ঐ ডিপুতে শ্রমিকদের প্রকৃতপক্ষে কোন নিরাপত্তা ছিলো না। অগ্নিকান্ডের ঘঠনায় ঐ সময় ৭০০ শতাধীক লোক কর্মরত ছিলেন। অগ্নিকান্ডে সময় মালিক পক্ষ ডিপুর পেছনের গেইট বন্ধ করে দেয় এবং যারা দেওয়াল টপকিয়ে পার হয়েছে তাঁরাই প্রানে বেঁচে গেছে। স্থানীয়রা আরো বলেন  প্রকৃতপক্ষে  অবহেলায় এত বড় ঘটনা ঘঠে গেলো। ঘটনাস্থলে বিভিন্ন গণমাধ্যম কর্মী,ফায়ারসারভীস,ও আইনশৃংখলা  বাহিনীর সদস্যগণ একই সাথে কাজ করে যাচ্ছে ।
আলোকিত  প্রতিদিন / ০৫ জুন ,২০২২/ মওম   
- Advertisement -
- Advertisement -