আজ , ।   

 প্রধানমন্ত্রীকে  হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে  বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে সমাবেশ করে। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামস্ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ভিপি মোশারফ হোসেন সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা, সাবেক জিএস খাইরুল আমিন, সাবেক সেক্রেটারি হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা এনামুল হক চৌধুরীসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন । এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করে।
আলোকিত  প্রতিদিন / ০৫ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -