আজ , ।   

  নেত্রকোণায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

আরো খবর

প্রতিনিধি,নেত্রকোণা:
বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেত্রকোণায়  প্রতিবাদ  ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন  নেত্রকোণা শাখার   কতৃক আয়োজিত বিএনপি জামাত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র,নৈরাজ্য, অপতৎপরতা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ।
৪ জুন শনিবার সকাল ১১.৩০ টায়  নেত্রকোনা  আনন্দবাজার  মোড় হয়ে আওয়ামী  লীগের  জেলা কার্যালয়  এসে  জমায়েত হয়। এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন  মহিলা  সংরক্ষিত আসনের সংসদ সদস্য  হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর  মেয়র  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  নুজরুল ইসলাম খান,যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু,পৌর আওয়ামী লীগের  সভাপতি  অর্পিতা খানম সুমি, এছাড়াও  বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেত্রকোণা শাখার সভাপতি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জসিম পাঠান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফাইজুল রহমান ফাইজুর, মোঃ রুহুল আমিন , মোঃ জালাল উদ্দিন , শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ  দুলাল শাহ ফকির, উপ-প্রচার সম্পাদক সঞ্জিত  সরকারসহ উক্ত ফাউন্ডেশনে সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার ছাত্র লীগ, আওয়ামী যুবলীগসহ  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোকিত  প্রতিদিন / ০৪ জুন ,২০২২/ মওম   
- Advertisement -
- Advertisement -