মোহাম্মদ জুবাইর
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই নতুন মসজিদ সংলগ্নে জুম্মা নামাজের পর অবৈধ অটোরিক্সা বন্ধের দাবিতে স্থানীয় এলাকাবাসী ঐক্য হয়ে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বাকলিয়া বাসী আর লাশ ও প্রতিনিয়ত অবৈধ অটোরিকশার বেপরোয়া চলাচল দুর্ঘটনা দেখতে চায় না, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তার বড় কারণ হচ্ছে ৯ বছর থেকে ১৩ বছর পর্যন্ত ছোট ছোট কিশোরকে দিয়ে চালানো হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা তাই বাড়ছে দিন দিন দুর্ঘটনা মৃত্যু। রিক্সা ওয়ালাকে পুঁজি করে একশ্রেণীর চাঁদাবাজরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এমনটাই বলছেন বাকুলিয়া থানা এলাকার জনগণ। উল্লেখ্য গত ০১/০৬/২২ ইং তারিখে বৌবাজার খাজা হোটেলের পেছনে বেপরোয়া গতিতে অটোরিক্সা দুর্ঘটনায় কবলে মাদ্রাসা ছাত্র মোঃ ওমর ফারুকের মৃত্যুর প্রতিবাদে সচেতন এলাকাবাসী এক বিশাল মানববন্ধনে মোঃ ওয়াজেদ রাকিবের সঞ্চালনায় সভাপত্বিত করেন মোঃ আলাউদ্দিন।
মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিকরা বক্তব্য বলেন টোকেন বানিজ্যের মাধম্যে এসব অবৈধ অটোরিকশা প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে চট্টগ্রাম নগরীতে হাইকোটের নিষিদ্ধ সত্বেও অটোরিক্সা রাস্তার বেপোয়ারা কাদের ইশারাই চলে।একশ্রেনীর মানুষ সরকারের ভাব মূর্তি নষ্ট করার পায়তারায় নিজেরকে দলীয় নাম ভাঙ্গীয়ে চাঁদাবাজি ও টোকেন বানিজ্য করে আসছে বলে উল্লেখ করেন। আরো বলেন প্রতি নিয়ত দুর্ঘটনার কবলে জনগণ এবং শিশু মৃত্যর মুখে চলাচল করতে হচ্ছে। অথচ পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করে যাচ্ছে। এইভাবে বেপোয়া গাড়ী চলাচলের কারণে জনগণের মনে আতংক সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাবাসী অতিষ্ঠ।সকল গ্যারেজ মালিক এবং অটো রিক্সার মালিকগণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই! আপনারা দয়া করে কোনো অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক চালকের হাতে গাড়ির দায়িত্ব বুঝিয়ে দিবেন না। খেয়াল করলে দেখা যাবে এপর্যন্ত যতগুলো দুর্ঘটনা ঘটেছে প্রায় চালকের অদক্ষতার ও নেশাগ্রস্তদের কারণে ঘটেছে, আপনাদের একটু মানবিক ও সচেতনতায় অনেক মানুষ দুর্ঘটনা থেকে রক্ষা পাবে, রাস্তায় চলাচল করা সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। সকলের পরিবার আছে, সকলের বাঁচার ইচ্ছে আছে। শুধু আমরা সচেতন আর মানবিক হলেই সবকিছু সুন্দর হয়ে উঠবে। স্থানীয় এলাকাবাসী অতি শিগ্রই এর একটা সমাধানের সুদৃষ্টি আশা করছে আইন প্রশাসন বিভাগের উর্দ্ধো তন কর্মকতার কাছে। যদি তাতেও কোন প্রকার সুফল না আসে এলাকাবাসী ঐক্য হয়ে প্রতিহত করবেন বলে জানিয়েছেন উক্ত মানববন্ধনের, আরো বক্তব্য প্রদান করেন মোঃমুমিন,মোঃরুবেল,মোঃবাপ্পী,মোঃ জাহেদ,মোঃ সজিব,মোঃ ফারুক,মোঃ জসিম,মোঃ আরিফ,মোঃ সালাউদ্দিন প্রমুখ।
আলোকিত প্রতিদিন / ০৪ জুন ,২০২২/ মওম
- Advertisement -

