আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

আরো খবর

প্রতিনিধি, ফটিকছড়ি

অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মতে বৃহস্পতিবার (২ জুন) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবীল চৌধুরীর ব্যবস্থাপনায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি।
কাজিরহাট আধুনিক সেবা ডায়াগনস্টিক সেন্টার, চেক আপ পয়েন্ট ও হেলথ কেয়ার প্রতিষ্ঠানে অভিযান শেষে ডা. নাবীল চৌধুরী জানান, “প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র বৈধ আছে। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজস্ব ল্যাব এবং শহর থেকে পরিক্ষা করে আনা টেস্টসমূহের আলাদা মূল্য তালিকা না থাকায় সতর্ক করে দেয়া হয়েছে।”
এ অভিযান আরো কঠোর হবে বলে ক্লিনিক মালিকদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য কর্মকর্তা। অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা.উপল চৌধুরী, ফটিকছড়ি উপজেলা পরিসংখ্যানবিদ অনিক চৌধুরী, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকীর নেতৃত্বে পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা।
আলোকিত প্রতিদিন/ দ ম দ
- Advertisement -
- Advertisement -