আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শিবালয়ে মূল্যবান লৌহজাত মালামালসহ চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার

আরো খবর

ইমরান নাজির:

শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত মূল্যবান লৌহজাত পণ্য চুরির ঘটনায় চোরাই মালামাল ভর্তি একটি পিকআপসহ চোরচক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। শিবালয় থানার এসআই আমীরুল বাহার জানান, গত মঙ্গলবার ৩১ মে রাতে উপজেলার চশচিড়া রোডের চেকপোষ্টে একটি পিকআপ তল্লাশীকালীন সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত লৌহজাত চোরাইকৃত মালামালসহ গাড়ীর চালক সুমনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছে পিকআপে বহনকৃত মালামালগুলো সড়ক উন্নয়ন কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী গোপনে অন্যত্র বিক্রি করেছে। তার দেয়া তথ্যমতে ঐরাতে থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোরচক্রের বাকি সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- আব্দুর রহিম ড্রাইভার (২৯), মোঃ ইকরাম হোসেন (২৬), শুশান্ত বিশ্বাস (২৮), মোঃ হেলাল (২৭), ওয়াজেদ আলী (৫৬), সবুজ মোল্লা (৪৫), মোঃ করিম (৩২) ও মোঃ সুমন (২৮)। এদের মধ্যে উল্লেখিত প্রথম ৫জন সড়ক উন্নয়ন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানীর আরিচা স্টোকের বিভিন্ন পদে নিয়োজিত ছিল। বুধবার ১ জুন সকালে ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানীর আরিচা স্টোকের সিকিউরিটি গার্ড মোঃ আক্কাছ আলী বাদী হয়ে চোরচক্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে ধৃত আসামীদের কোর্টে প্রেরণ করা হয়। উদ্ধারকৃত মালামাল এবং পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত  প্রতিদিন / ০২ জুন ,২০২২/ মওম          

- Advertisement -
- Advertisement -