মোঃ আনোয়ার হোসেন
ব্রাহ্মণবাড়িয়া জেলা, বাঞ্ছরামপুর উপজেলার নিয়মিত অভিযান পরিচালনা করেন বাঞ্ছরামপুর উপজেলা প্রশাসন। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অবৈধ ও অস্বাভাবিক মজুদ রয়েছে কিনা এ বিষয়ে আজ বাঞ্ছারামপুর বাজার এবং উজানচর বাজারে পাইকারী ও খুচরা চাউল বিক্রেতাদের আড়ৎ এ অভিযান পরিচালনা করা হয় । দুটো বাজারে অস্বাভাবিক মজুদের পরিমান পরিলক্ষিত হয়নি তবে মুল্য তালিকা না থাকার কারণে এক পাইকারী বিক্রেতা কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২০০০ টাকা জরিমানা , ০২ টি মিষ্টির দোকানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৭০০০ টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ০১ জনকে ১০০০ টাকা জরিমানা করা হয় ।
আলোকিত প্রতিদিন / ০২ জুন ,২০২২/ মওম
- Advertisement -

