বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল :
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২৭ গ্রাম হেরোইন (মূল্য অনুঃ ১২,৮০,০০০/-) সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে । ০২ জুন ২০২২ বৃহস্পতিবার তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন রাবনা বাইপাস অভিযান পরিচালনা করে আসামী মোঃ জাহাঙ্গীর (৩০), পিতা-মোঃ আহাদুল, মাতা- আনোয়ারা বেগম, মহিলা আসামী মোছাঃ বেগম (৪৫), স্বামী-মৃত- মোঃ আব্দুস সামাদ, পিতা- মোঃ আব্দুস সামাদ, উভয় সাং- চর কানাপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী । ১২৭ গ্রাম হেরোইন (মূল্য অনুঃ ১২,৮০,০০০/-) ০৩টি মোবাইল এবং ১০০০/- টাকাসহ হাতেনাতে আটক করে। সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের নিকট মোবাইল ফোনের যোগাযোগের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছে। আসামীদের বিরুদ্ধের টাঙ্গাইল জেলার সদর থানায় ২০১৮ সারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (গ ধারায় পৃথক একটি মামলা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন / ০২ জুন ,২০২২/ মওম
- Advertisement -

