আজ , ।   

ঘিওরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোরের মৃত্যু 

আরো খবর

মোঃ মহিদ
মানিকগঞ্জের ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের তেরশ্রী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে আব্দুর রব (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ২ জুন বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রব জেলার দৌলতপুর উপজেলার বাসুদেবপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহেমদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘিওর থেকে মোটরসাইকেল চালিয়ে দৌলতপুরে নিজ বাড়িতে যাচ্ছিল আব্দুর।  পথে তেরশ্রী এলাকায় একটি প্রাইভেটকার এবং সিএনজিচালিত অটোরিকশাকে অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুরের মৃত্যু হয় বলে জানা গেছে।
আলোকিত  প্রতিদিন / ০২ জুন ,২০২২/ মওম          
- Advertisement -
- Advertisement -