আবু সায়েম:
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেছেন, বৃক্ষ রোপণ ও পরিচর্যায় আরো বেশি যত্নশীল হতে হবে। দায়িত্ব নিয়ে সৃজিত বাগানে প্রত্যেকের ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে। প্রকৃতি ও ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ করি, সবুজ পৃথিবী গড়ি এ প্রাতিপদিক বিষয়টি বাস্তবায়ন করতে হবে। ১লা জুলাই বুধবার কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের পূর্ণগ্রাম বিটে ২০২১-২০২২ আর্থিক বছরে সুফল প্রকল্পের আওতায় উত্তোলিত ৫০ হেক্টর এফজিএস নার্সারী ও ১৫ হেক্টর এনরিচমেন্ট নার্সারী পরিদর্শন এবং চলতি আর্থিক বছরে ২০২১-২০২২ সনে বাগানের চারা রোপণ উদ্বোধন কার্যক্রমে তিনি এ আহ্বান জানান। এসময় ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন, ভোমরিয়াঘোনা ও পূর্ণগ্রাম বিট অফিসার, স্টাফ, ভিলেজারগণ উপস্থিত ছিলেন। ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন বলেন, ভোমরিয়াঘোনা বিটে ২০২১-২০২২ অর্থ বছরে সুফল প্রকল্পের আওতাধীন ২০ হেক্টর এসজিএস,৩ হেক্টর বিরল ও বিপন্ন, এবং ৪ হেক্টর এ এনআর বাগান সৃজন করা হবে। ডিএফও পূর্ণগ্রাম বিটে বাগানে চারা রোপণের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। পূর্ণগ্রাম বিটে সুফল প্রকল্পের আওতায় ২০ হেক্টর এসজিএস,৫০ হেক্টর এফজিএস বাগান সৃজন করা হবে। ঈদগাঁও রেঞ্জে ২০২১- ২০২২ অর্থ বছরে মোট ১৪৩ হেক্টর বনায়ন করা হবে।কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন সকল রেঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ২০২২ কার্যক্রম শুরু হয়েছে । প্রতিটি রেঞ্জে বাগান সৃজন করা হবে। ২০২১ -২০২২ অর্থ বছরে ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিটে সবুজ বেষ্টনী সৃজন প্রতিবেশ পুনরুদ্ধার ও ইকোট্যুরিজম উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ১০ হেক্টর ধীর বর্ধনশীল বাগান, ৩০ হেক্টর এএনআর বাগান সৃজন করা হবে। এছাড়া পরিচালন ব্যয় খাতে ৬ হেক্টর দ্রুত বর্ধনশীল বাগান সৃজন করা হবে।
তিনি আরো বলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন সমগ্র রেঞ্জে ২০২১-২০২২ অর্থ বছরে বাগান সৃজন করা হলে পরিবেশ, প্রতিবেশ এবং ভারসাম্য রক্ষায় আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাগান সৃজনে বনবিভাগ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আলোকিত প্রতিদিন / ০২ জুন ,২০২২/ মওম
- Advertisement -

