আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জামগড়া এলাকায় জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে মানববন্ধন  

আরো খবর

মোঃ আলী হোসেন:
আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় জলাবদ্ধতা দূরীকরণের  দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। ১লা জুন বুধবার সকালে কারিতাস অঙ্কুর প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন ম্যাজেমেন্ট কমিটি, ক্লাষ্টার নেটওয়ার্ক কমিটি,সামাজিক দলের সদস্যবৃন্দ,স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার বিভিন্ন স্তরের জনগণ। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীরচট কুলআলী মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মহোসিন মোল্লা,ম্যাসেস স্কুল-জামগড়া এর পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম,আলহাজ্ব আবু তালেব মোল্লা পাবলিক স্কুল-জামগড়া এর পরিচালক মোঃ আওলাদ হোসেন।সমাজ সেবিকা ময়না বেগম,সমাজ সেবক জিয়াউর রহমান জিয়া,কারিতাস অঙ্কুর প্রকল্পের মাঠ কর্মকর্তা সাগর জেমস পালমা এবং অঙ্কুর প্রকল্পের কর্মীগণ। মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘদিনের জলাব্ধতার যে সমস্যা এলাকাবাসী ভুক্তভোগী হয়েছে তার সমাধানের জন্য প্রশাসনের কাছে জোড়ালো দাবি করেন। দীর্ঘদিনের যে প্রতিকূল সমস্যার রয়েছে তা হল-ছেলেমেয়েরা স্কুল,কলেজে,সরকারী-বেসরকারী কর্মজীবিরা কর্মস্থলে, গার্মেন্টস কর্মীদের চাকুরির ক্ষেত্রে,বাজার ক্ষুদ্রব্যবসী,সকলস্তরের পরিবারগুলো দোকানপাট এবং বিভিন্ন পেশায় জড়িত ও তাদের যোগাযোগের ক্ষেত্রে জলাবদ্ধতার কারণে যাতায়াতের জন্য চরমভাবে দুর ভোগের শিকার হচ্ছে এবং অর্থনৈতিকভাবেও তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নিরাপদ ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে  টয়লেটের পানিতে সারা বছরই জামগড়ার সকল রাস্তায় জলাবদ্ধতায় থাকে। যার করণে রোগ বালাইয়ের প্রাদুর্ভাব থাকে পরিবারগুলো পানিবাহিত রোগ যেমন- ডায়েরিয়া,আমাশয়, কলেরা টাইফয়েট, ক্রিমিজনিত ইত্যাদি রোগ সবসময় লেগেই থাকে জীবন যাত্রারমান ব্যহত হচ্ছে ও অস্বাস্থ্যকর পরিবেশে এলাকার লোকজনকে সারা বছরই জলাবদ্ধতার মধ্যে বসবাস করতে হয়। তাই এলাকবাসী প্রশাসনের কাছে জোর দাবী করে বলেন “এই জলাবদ্ধতার সমস্যা থেকে আমরা মুক্তি চাই”।
আলোকিত  প্রতিদিন / ০১ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -