আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জাজিরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আরো খবর

প্রতিনিধি,শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল এইচ সোহেল মঙ্গলবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালত ৩ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল এইচ সোহেল এই বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, সারাদেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের পর নিবন্ধনহীন কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের নির্দেশে জাজিরা উপজেলা প্রশাসন, জাজিরায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য দুপুর একটার দিকে অভিযান পরিচালনা করে। এই সময় কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় তিনটি প্রতিষ্ঠানকে (ডায়গনস্টিক সেন্টারকে) সিলগালা করে দেয়া হয়।  নিউ স্কয়ার এবং ডাক্তার কাশেম মেমোরিয়াল ডায়গনিক সেন্টারকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, এই মুহূর্তে জাজিরাতে কোন অবৈধ ডায়াগনস্টিক সেন্টার  বা ক্লিনিক নেই। কোন অবৈধ ডায়গনষ্টিক সেন্টার যেন, প্রশাসনের চোখ ফাকি দিয়ে কোন কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য মনিটরিং জোরদার করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার, স্যানিটারি  ইন্সপেক্টর এবং জাজিরা থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহায়তা প্রদান করেন।
আলোকিত  প্রতিদিন / ০১ জুন ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -