আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদগড়ে বিপন্ন প্রজাতির চারা রোপণ উদ্বোধন করলো ডিএফও

আরো খবর

আবু সায়েম:
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগড়  রেঞ্জের ঈদগড়  বিটে সুফল প্রকল্প ও  বিপন্ন প্রজাতির বাগানের  চারা রোপণের মাধ্যমে  বৃক্ষ  রোপণ কার্যক্রম ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।  ১ জুন বুধবার  ঈদগড়  বিটে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার চারা রোপণের মাধ্যমে  বৃক্ষ রোপণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন।  এসময় ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,  ঈদগাঁও  রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন , ঈদগড় বিট অফিসার, স্টাফ, ভিলেজারগণ এবং  সিপিজি সদস্য গণ উপস্থিত ছিলেন। ঈদগড়  রেঞ্জ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান   বলেন, ঈদগড় বিটে ২০২১-২০২২ অর্থ বছরে সুফল প্রকল্পের আওতাধীন ১০ হেক্টর এএনআর বাগান,৫ হেক্টর বিরল ও বিপন্ন বাগান ৮০ হেক্টর, মিশ্র দ্রুত বর্ধনশীল বাগান, ২০ হেক্টর মিশ্র ধীর বর্ধনশী বাগান, গ্রীণ বেল্ট প্রকল্পের ১০ হেক্টর দীর্ঘ মেয়াদী বাগান ৩০ হেক্টর এএনআর বাগান পরিচালন ব্যয় খাতে ১৫ হেক্টর স্বল্প মেয়াদী বাগান  সৃজন করা হবে।ঈদগড় বিটে সর্বমোট ১৭০ হেক্টর বাগান সৃজন করা হবে।  ডিএফও ঈদগড়  বিটের  বাগানে চারা রোপণের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। এছাড়া ৩০ মে  ঈদগড় রেঞ্জের সদর বিটে সুফল প্রকল্পের আওতাধীন ৮০ হেক্টর বাগানে চারা রোপণের মাধ্যমে  বাগান তৈরির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অপরদিকে ঈদগড় রেঞ্জের তুলাতলি বিটে সুফল প্রকল্পের আওতাধীন ৪০ হেক্টর দ্রুত বর্ধনশীল বাগানে চারা রোপণ শুরু হয়েছে।  কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও উত্তর বনবিভাগের আওতাধীন সকল রেঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ২০২২ কার্যক্রম শুরু হয়েছে । প্রতিটি রেঞ্জে বাগান সৃজন করা হবে। ২০২১ -২০২২ অর্থ বছরে ঈদগড়  রেঞ্জে সর্বমোট  ২৮০ হেক্টর  বাগান  সৃজন করা হবে। ২০২১-২০২২ অর্থবছরে তুলাতলি বিটে সুফল প্রকল্পের আওতাধীন ৪০ হেক্টর মিশ্র  দ্রুত বর্ধনশীল বাগান, ১০ হেক্টর এএনআর বাগান সহ সর্বমোট ৬০ হেক্টর বাগান সৃজন করা হবে।  বাইশারী বিটে সুফল প্রকল্পের ৩০ হেক্টর মিশ্র দ্রুত বর্ধনশী বাগান , ২০ হেক্টর মিশ্র ধীর বর্ধনশীল বাগানসহ সর্বমোট ৫০ হেক্টর বাগান সৃজন করা হবে।  তিনি আরো বলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন সমগ্র রেঞ্জে ২০২১-২০২২ অর্থ বছরে বাগান সৃজন করা হলে পরিবেশ, প্রতিবেশ এবং ভারসাম্য রক্ষায় আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাগান সৃজনে বনবিভাগ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আলোকিত  প্রতিদিন / ০১ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -