প্রতিনিধি, মধুখালী(ফরিদপুর):
ফরিদপুরের মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গত ৩০ মে ২০২২ সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। সরেজমিনে গিয়ে দেখা উৎসবমুখর ভাবে ভোটাররা ভোট দেয় নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ৩১৯ জন। বিকাল আনুমানিক ৫ ঘটিকায় নির্বাচন কমিশন পারমিস সুলতানা ফলাফল ও বিজয়ীদের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, বিদ্যালয় শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, মোঃ হাফিজার ফকির(১৭২ ভোট ), মোঃ তরিকুল ইসলাম (১৭০ ভোট ),বিশ্বজিৎ বিশ্বাস (১৪৭ ভোট ),মোঃ নজরুল শরীফ(১৬৮ ভোট ) ও রিতা রানী বিশ্বাস পেয়েছে (১৫৯ ভোট )। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় মধুখালী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এলাকার সর্বস্তরের জনগণ।
আলোকিত প্রতিদিন / ৩১ মে ,২০২২/ মওম
- Advertisement -

