আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩৫ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না আব্দুল মজিদের

আরো খবর

মোঃ মহিদ
১০ বছরের সাজা থেকে বাঁচতে ৩৫ বছর পালিয়ে ছিলেন আব্দুল মজিদ (৬৬)।  কিন্তু শেষ রক্ষা হলো না। সোমবার সকালে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড  অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মানিকগঞ্জ সদরে ডাকাতির মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল মজিদ (৬৬) কে গ্রেফতার করেছে র‌্যাব। আব্দুল মজিদের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বংরুই এলাকায়। র‌্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, ১৯৮৫ সালে মানিকগঞ্জ সদর উপজেলার ছকাই এলাকায় এক কাপড় ব্যবসায়ীর কাপড় এবং  টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় সদর থানায় মামলা হয়। মামলার কয়েকদিন পর আব্দুল মজিদকে গ্রেফতার করে পুলিশ। এরপর জামিনে এসে পলাতক থাকেন তিনি। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুল মজিদের ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।  গোপন সংবাদের ভিত্তিতে শিবালয়ের পাটুরিয়া এলাকা থেকে আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাজা থেকে বাঁচতে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন।
আলোকিত  প্রতিদিন / ৩০ মে ,২০২২/ মওম 
- Advertisement -
- Advertisement -