
চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি গুজরাটকে। বোলিংয়ে যেমন সুনিয়ন্ত্রিত ছিল তারা, ব্যাটিংয়েও ছিল খুব হিসেবি।যদিও তাদের মাত্র ৯ রানে ঋদ্ধিমান সাহা এবং ২৩ রানের মাথায় ম্যাথ্যু ওয়েডের উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যেতে হয়েছিল গুজরাটকে, কিন্তু রাজস্থানের বোলারদের আনন্দকে ক্ষণস্থায়ী করে দিতে সময় নিলেন না শুভমান গিল আর হার্দিক পান্ডিয়া। এ দু’জন মিলে দেখেশুনে ব্যাট করেন এবং গড়ে তোলেন ৬৩ রানের জুটি। এই জুটিটিই মূলতঃ গুজরাটের জয়ের পথ সহজ করে দেয়। ৩০ বলে ৩৪ রান করেন হার্দিক। তার মত মারমুখি ব্যাটার এতটা রয়েসয়ে ব্যাটিং করবে, এটা যেন ছিল স্বপ্নের মত। কিন্তু দলের প্রয়োজনে দেখেশুনে খেলাটাই ছিল তখন সময়ের দাবি। ৩৪ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি আর ১টি ছক্কার মার মারেন তিনি। বল হাতে ৩ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৩৪ রান করেন। পারফেক্ট অলরাউন্ড পারফরম্যান্স এবং ক্যাপ্টেন্স বলা যায় একে।

দলীয় ৮৬ রানে পান্ডিয়া আউট হওয়ার পর শুভমান গিলের সঙ্গে জুটি বাধেন ডেভিড মিলার। তিনি কিছুটা ঝড় তোলার চেষ্টা করেন। ৩টি বাউন্ডারি এবং ১টি ছক্কা মারেন তিনি। ১৯ বলে অপরাজিত থাকেন ৩২ রানে। শুভমান গিল অপরাজিত থাকেন ৪৩ বলে ৪৫ রানে। তিনিও তিনটি বাউন্ডারির সঙ্গে মারেন একটি ছক্কা।
আলোকিত প্রতিদিন / ৩০ মে ,২০২২/ মওম

