আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের বিআরটিএ দালাল থেকে রক্ষা পাচ্ছেনা চালকরা

আরো খবর

মোহাম্মদ জুবাইর
চট্টগ্রাম বিআরটিএ ও আশে পাশের সকল চায়ের দোকান যেন দালাল চক্র এবং প্রতারনার এক স্বর্গ রাজ্যে পরিণত হল। ভ্রাম্যমান আদালত কিংবা অভিযান কোন কিছু দিয়ে থামানো যাচ্ছে না বিআরটি এর দালালদের। দালালরা যেভাবে তৈরি হয়। প্রথমে একটা দোকান নিয়ে চা নাস্তা বিক্রি করে। দোকানে আলাপ শুনে মানুষের হাতে টাকা দেখে সিদ্ধান্ত নেয় বিআরটিএর ভিতর কাজ করবে। এভাবে দালালের উৎপত্তি হয়। কোন কোন দালাল অফিসে এমন গভীর সম্পর্ক গড়ে তোলেছে চেয়ারে বসে দালালী করার জন্য। এবং করেও তাই অফিসারা এসব চিন্তা করে না তারা চায় ঠিক ভাবে টাকা আসলেই হল। এইসব চেয়ারে বসা দালালের ৫/৭ জন করে এজেন্ট থাকে বাহিরের দোকান গুলোতে। সাধারন অশিক্ষিত ড্রাইভাররা ও জাল শিক্ষা সনদ ও জাল জাতীয় পরিচয়পত্র ব্যবহার করিরা  কখনো জানতে চায়না কি তার পরিচয়? কি তার যোগ্যতা? সে কি করে? সে রাষ্ট্রদ্রোহি কি না? সে মাদক সেবন করে কি না ?  এসব জানার দরকার নেই.? টাকা দিয়ে কোন ভাবে কাজ চালিয়ে দিতে পারলেই হল। এসব দালাল কিছু দিন ঘুরে ফিরে কয়েক জনের সাথে ভাল সম্পর্ক করতে পারলে সে হয়ে উঠে বিআরটিএ এর কেন্দ্রীয় দালাল.!! জনৈক নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যাক্তি জানান সকল দালাল বাইরে নিজেকে যে ভাবে পরিচিত করে বিআরটিএ চাকুরি করে এবং ডিডি, এডি, এর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। এভাবে দালালরা প্রচারণা চালিয়ে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক গড়ে তুলে সাধারণ মানুষের সাথে বিভিন্ন ভাবে প্রতারণা করে আসছে মাসের পর মাস বছরের পর বছর। একজন দালালের কয়েক জন করে সহকারী থাকে তাদের একেকজনের বেতন ধরা হয় ১২,০০০/= থেকে ১৫,০০০/= টাকা এসব দালাল থেকে  কিছু বিভিন্ন সময় অভিমানে আটক হলেও পরবর্তীতে এসে পুনরায় একই কাজ করতে থাকে। এবং বলাবলি করে প্রসাশন বা বিআরটিএ আমাদের কিছু করতে পারবে না। আমাদের ছাড়া বিআরটিএ অচল। বিআরটিএ’র দুই একজন দালালের সাথে ড্রাইভার সেজে আমাদের প্রতিনিধি কথা বলতে গেলে তারা জানান বিআরটিএ এর অফিসিয়াল কর্মচারীরা কোন কাজ বুজে না আমরা ওদেরকে শিখাই এবং আমাদের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে পারে । সরাসরি মানুষের কাছে এত টাকা পায়না। আমরা দালালরা হলাম বিআরটিএ এর টাকার যোগানদাতা অফিসার কখনো আমাদেরকে বাদ দিতে পারবে না। বাদ দিতে চাইলে ও আমাদের রাজনৈতিক সম্পর্ক অনেকটা গভীর আমরা তা দেখে নিতে পারব।
আলোকিত  প্রতিদিন / ২৯ মে ,২০২২/ মওম 
- Advertisement -
- Advertisement -