আরিফুল ইসলাম দিপু
আজ শনিবার কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধারের দাবিতে বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধার এবং পুনঃস্থাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে, দাউদকান্দি পৌর বাজারের পুরাতন ফেরিঘাটে মানববন্ধন অবস্থান ধর্মঘট ঘেরাও কর্মসূচী পালিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে দাউদকান্দি মেঘনা উপজেলার হাজার হাজার নেতা-কর্মী ও-সমর্থকরা অংশগ্রহণ করেন।দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব)মোহাম্মদ আলী সুমন বলেন, “আমরা আজ সুশৃঙ্খলা ও শান্তিপূর্ণভাবে মানববন্ধন পালন করছি,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রাণের দাবি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত এই স্থানটি দ্রুত পুনরুদ্ধার করে এখানে বঙ্গবন্ধু যাদুঘর নির্মাণ করে আমাদের উত্তর প্রজন্মকে জাতির পিতা সম্পর্কে ইতিহাস জানার সুযোগ করে দিন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী’র নেতৃত্ব্যে একটি বিক্ষোভ মিছিল বের করলে,মিছিলটি পৌরবাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের পক্ষে সহকারী কমিশনার(ভূমি) সুকান্ত সাহা’র নিকট একটি স্মারকলিপি জমা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সহ সংগঠনের নেতারা। মেজর মোহাম্মদ আলী বলেন, ১৯৭৪ সালের ৪ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই মোটেল ভবনের সামনে দাঁড়িয়ে জনসমুদ্রে একটি ভাষন দিয়েছিলেন, এরপর পরবর্তী সময়ে ১৯৭৪ সালে এখানে তদান্তী রাষ্ট্রপতির আদেশে ২ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধুমঞ্চ’ নির্মাণ করেন। সেই স্মৃতিবিজড়িত স্থানটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৯২ সালে তার স্ত্রী বিলকিস হোসেন ও উপজেলা বিএনপির সভাপতি একেএম সামসুল হকের নামে ক্রয় করে নেন।পরে তিনি. ৫৮ একর জায়গার মধ্যে. ২০ একর জায়গায় একটি দ্বিতল ভবন নির্মাণ করেন।বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধার ও পুনঃস্থাপন বাস্তবায়ন কমিটির স্থানীয় নেতাকর্মীরা দাবি জানিয়ে বলছে, জাতির পিতার স্মরণে ও তার স্মৃতি ধরে রাখতে উত্তর প্রজন্মের কাছে জাতির জনকের ইতিহাস তুলে ধরতে এই মোটেলটিকে একটি বঙ্গবন্ধু যাদুঘর নির্মাণ করা হোক। এসময় সঙ্গে ছিলেন উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী জেবুন নেছা জেবু, সাধারন সম্পাদক লায়লা হাসান সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন / ২৮ মে ,২০২২/ মওম

