নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় আবার সংঘাতে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রলীগ। ২৬ মে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদল মিছিল বের করলে এ সংঘাতের অভিযোগ করে ছাত্রদল। এ সময় উভয়পক্ষের হাতেই লাঠিসোটা দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের শুরুতে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন, ‘ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’। সেই মিছিল কিছু দূর এগোতেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধাওয়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রদলের কর্মীদের দাবি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সম্প্রতি রাজপথে আন্দোলন করছে ছাত্রদল। গত ২৪ মে মঙ্গলবার ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগ। আতঙ্কিত একজন সাধারণ শিক্ষার্থী জানান, মঙ্গলবার থেকেই ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন আলোকিত প্রতিদিনকে বলেন, ‘কয়েকদিন ধরেই জাতীয়তাবাদী ছাত্রদলের একটি বাহিনী ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করে আসছে। আগেরদিন তারা দেশি অস্ত্র ব্যবহার করলেও আজকে পিস্তল-গুলি সবই ব্যবহার করেছে। এ রকম চলতে থাকলে আগামীতে সকল ছাত্র সংগঠন মিলিত হয়ে তাদের প্রতিহত করা হবে। তিনি বলেন, ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।আলোকিত প্রতিদিন / ২৬ মে ,২০২২/ মওম
- Advertisement -


