আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে ভেজাল ওষুধ তৈরির দায়ে ৩ জনের কারাদন্ড

আরো খবর

প্রতিনিধি,আক্কেলপুর(জয়পুরহাট): 
জয়পুরহাটের আক্কেলপুরে ভেজাল আয়ুর্বেদী ওষুধ তৈরীর দায়ে তিন জনকে ১৫ দিন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলেন উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ইসমাইলপুর মুন্সিপাড়া গ্রামের কলিম উদ্দীনের পুত্র রেজাউল করিম(৭০), তার ভাই জিল্লুর রহমান (৪৫) এবং আবুল হোসেনের পুত্র বেলাল হোসেন(৫২)। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ইসমাইলপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে ভেজাল ওষুধ তৈরী হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর উপজেলা প্রশাসন র‌্যাব-৫ এর সহায়তায় অভিযান পরিচালনা করে। এসময় ৬০০ লিটার শালসা জাতীয় ভেজাল তরল, ৮৪ বোতল আয়ুর্বেদী ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা। ভেজাল ওষুধ তৈরির দায়ে তাদের ৩ জনকে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের জন্য কারাদন্ড প্রদান করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকাারী কমিশনার (ভূমি) মৌসুমী হক।  সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। তারা নিজ বাড়িতে কোন প্রকার অনুমতি ছাড়াই দির্ঘদিন থেকে ভেজাল ওষুধ তৈরী করছিল। ভেজাল ওষুধ তৈরীর দায়ে তাদের কারাদন্ড দেওয়া হয়েছে’। উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, ‘উপজেলা প্রশাসনের সার্বিক  তত্ত্বাবধানে  ও র‌্যাব সদস্যদের সহযোগীতায় অভিযানটি পরিচালিত হয়। ভেজালের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। নিয়মিত সকল প্রকার ভেজালের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে’।
আলোকিত  প্রতিদিন / ২৬ মে ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -