আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

দৌলতপুরে সরকারি জায়গা দখলমুক্ত করলেন নির্বাহী অফিসার ইমরুল হাসান

আরো খবর

মোঃ মহিদ
মানিকগঞ্জের দৌলতপুর বাজারের সরকারি জায়গায় দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান। সোমবার দুপুর ১টা ৩০মিনিটে উপজেলা প্রশাসন, পুলিশ,অস্ত্রধারী আনসার, ফায়ারসার্ভিস,গ্রাম পুলিশ এবং সরকারী কর্মকর্তা সহ ভূমি কর্মকর্তাদের যৌথ উদ্যোগে ২ঘন্টা ব‍্যাপি অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো:রবিন মিয়া। জানাগেছে-আরএস ১০৫১ দাগের ৩৩শতাংশ জায়গার.৫ শতাংশ জমি উপজেলার রামচন্দ্রপুর মৌজার দৌলতপুর বাজারে চান্দিনা ভিটিতে অবৈধ ভাবে দখল করে টিনের চৌচালা ঘর নির্মাণ করে দৌলতপুর গ্রামের নুরুল ইসলাম নামে এক ব‍্যাক্তি দীর্ঘ ১০বছর যাবত ভোগদখল করে আসছিল। বিষয়টি জানাজানি হলে সোমবার দুপুরে সরকারি জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসান এবং সহকারী কমিশনার ভুমি মো:রবিন মিয়া। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টাপর অভিযান সমাপ্ত হয়। এবিষয়ে দখলকারী নুরুল ইসলাম বলেন এই ঘরটি সরকারি এবং বাজারের জায়গা আমার আগে বকুল নামে একটি লোকের নামে বরাদ্দ ছিল পরে ঘরটি ও পজিশনটি আমার কাছে একলক্ষ দশ হাজার টাকা বিক্রি করে দেয়।  বিক্রি হওয়ার পর থেকে আমি এখানে মদি দোকান করে আসছি।দোকানটি আমার নামে বরাদ্দ নেওয়ার জন্যে আমি ভূমি অফিসে দরখাস্ত করি গত কয়েক মাস আগে। কিন্তু আমাকে বরাদ্দ না দিয়ে আমার ঘরটি আজ প্রশাসনের লোকজন এসে সরিয়ে নিতে বলে দোকানের মালামাল সরিয়ে নিতে পারলেও দোকানটি সরাতে পারিনি। পরে প্রশাসনের লোকজন আমার দোকাটি উচ্ছেদ করে দেয়।প্রশাসনের কাছে আমার দাবী এই দোকানের জায়গাটি আমার নামে বরাদ্দ দেওয়ার দাবী জানাচ্ছি। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:রবিন মিয়া বলেন বাজারে সরকারি সম্পত্তিতে নুরুল ইসলাম এক লোক হাফ শতাংশ জমিতে অবৈধ ভাবে ঘর উঠিয়ে দোকান করায় তার দোকানটি আজ আমরা সরিয়ে নিতে বলি। সরিয়ে নিতে দেরি করায় আমরা অভিযান পরিচালনা করে সরকারি জায়গাটি দখল মুক্ত করি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইমরুল হাসান বলেন- জেলা প্রশাসক স‍্যারের নির্দ্দেশে সরকারি যে সমস্ত জায়গায় মানুষ অবৈধ দোকান পাঠ উঠিয়েছে। আমরা উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সরকারি জায়গায় দখল মুক্ত করছি। আজ আমরা দৌলতপুর বাজারের হাফ শতাংশ জমিতে নুরুল ইসলাম নামে এক ব‍্যাক্তি দোকান উঠিয়ে দখল করায় আজ পুলিশ, ফারসার্ভিস, অস্ত্রধারী আনসার,গ্রাম পলিশ সহ সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় জমিটি দখলমুক্ত করেছি। আমরা গত সপ্তাহে ও চকহরিচরণ মৌজায় ৭শতাংশ জমিতে ৭টি দোকানের জায়গা দখল মুক্ত করেছি যার আনমানিক মূল‍্য প্রায় ৭০লক্ষ টাকা।আমাদের এ অভিযান অব‍্যাহত থাকবে।
আলোকিত  প্রতিদিন / ২৪ মে ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -