আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় প্রথম উন্মুক্ত লাইব্রেরী ‘নির্ঝরিণী’ পরিদর্শন করেন এমপি মকবুল হোসেন

আরো খবর

মোঃনূরুজ্জামান সবুজ
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের শিশুপার্কে নির্মিত উন্মুক্ত লাইব্রেরী ‘নির্ঝরিণী’ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে।  শিশু সহ বিভিন্ন বয়সের পাঠক আসছেন এই লাইব্রেরীতে। লাইব্রেরীর সম্ভারে রয়েছে বিভিন্ন লেখকের এর গল্প, উপন্যাস, প্রবন্ধ, ইতিহাস, সংস্কৃতি, শিশুতোষ, ধর্মীয়সহ প্রায় পাঁচ শতাধিক বই। পাঠকদের বসবার জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন স্থান। এখানে বসে নিজেদের পছন্দের বই পড়তে পারছেন পাঠকরা। চলতি বছরের ১৭ এপ্রিল পাঠকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় দৃষ্টিনন্দন এ উন্মুক্ত লাইব্রেরী ‘নির্ঝরিণী’। ২১ মে শনিবার সন্ধ্যার পূর্বে দৃষ্টিনন্দন উন্মুক্ত এ লাইব্রেরী পরিদর্শন করেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন। উন্মুক্ত লাইব্রেরী পরিদর্শন শেষে এমপি মকবুল হোসেন বলেন, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার দ্বারা নির্মিত উন্মুক্ত এ লাইব্রেরীতে এসে শিশু ও উঠতি বয়সের ছেলেমেয়েরা বিনোদনের জন্য বই পড়তে আগ্রহী হবে। শুধু বই পড়ার জন্য কেউ পাঠাগারে যেতে খুব একটা যেতে আগ্রহী হয় না। ভাঙ্গুড়ার এই পার্কে লাইব্রেরী থাকায় বিনোদন ও জ্ঞানচর্চার উভয় ক্ষেত্র তৈরি হয়েছে।  ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাহিদ হাসান খান বলেন, উন্মুক্ত এ লাইব্রেরী স্থাপনের পর থেকেই বিভিন্ন বয়সী মানুষ এখানে এসে বই পড়ছেন। আজকে স্থানীয় সংসদ সদস্য স্যারের আগমনে এই উন্মুক্ত লাইব্রেরীটি এক নতুন মাত্রা পেয়েছে। মুহাম্মদ নাহিদ হাসান খান আরও বলেন, মননশীলতার চর্চা করতে হলে বই পড়ার বিকল্প নেই।
আলোকিত  প্রতিদিন / ২২ মে ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -