মোঃ আনোয়ার হোসেন
দেশবরেণ্য আইনজীবী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর নির্বাচনী এলাকার সাবেক সাংসদ এড.শাহ জিকরুল আহমেদ খোকন এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামে বড় মসজিদ মাঠে গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে স্মরণ সভা লিল মিয়া সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল। বক্তব্য রাখেন, মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. সুজিত কুমার দেব, কেন্দ্রীয় জাসদ কৃষক জোটের সভাপতি প্রফেসর নূরুল আমিন, সাবেক ছাত্র নেতা একেএম জসীম উদ্দিন, উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি সামছুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী ইয়াবের হাসান জামিল, জহির উদ্দিন সিদ্দিক টিটু, সফিকুল ইসলাম, সঞ্জয় সাহা, আলমগীর হোসেন শিপন, আব্দুর রহমান, খাইরুল আমিন,সাবেক ছাত্র নেতা আলামিনুল হক আলামিন, আব্দুল্লাহ আল রুমান, আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান জাকির হোসেন, গ্রাম উন্নয়ন কমিটির সেক্রেটারি কামাল উদ্দিন ও ফিরুজ মিয়া সহ আরো অনেকে। সঞ্চালনায় ছিলেন, সাবেক ছাত্র নেতা ওমর ফারুক।
আলোকিত প্রতিদিন / ২২ মে ,২০২২/ মওম
- Advertisement -

