আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঘিওরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আরো খবর

মোঃ মহিদ
মানিকগঞ্জের ঘিওরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলার বাঙ্গালা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারী-পুরুষ, বৃদ্ধ ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েশ মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন,  বাঙ্গালা থেকে ধামশ্বর পর্যন্ত দেড় কিলোমিটার অংশে ১২ থেকে ১৫ ফুট গভীর করে খুঁড়ে রাখায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষকে। তবে গত তিন মাস আগে সড়ক খুঁড়ে বালু ফেলার কথা থাকলেও ঠিকাদারের অবেলায় তা করা হচ্ছে না। এতে অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা, স্থানীয় কৃষক ও শিক্ষার্থীরা চলাচল করতে পারছে না। বিশেষ করে বৃষ্টি হলে দুর্ভোগ চরম আকার ধারণ করে। ঘটে দুর্ঘটনা। এ সময় বক্তারা দ্রুত সড়ক সংস্কার করার দাবি জানান। মানববন্ধনে ঘিওর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি নুরুল আমিন, পয়লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হাশেম আলী খান, শিক্ষক আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন। এ বিষয়ে ঘিওর উপজেলা প্রকৌশলী সাজ্জাকুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। ঠিকাদারকেও আসতে বলেছি। আগামীকাল থেকে কাজ শুরু করা হবে এবং খুব দ্রুতই এলাকাবাসীর দুর্ভোগ দূর হবে বলে আশা করছি।
আলোকিত  প্রতিদিন / ২২ মে ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -