আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে শিশু ধর্ষণ মামলায় এক যুবকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড

আরো খবর

মোঃ মহিদ 
মানিকগঞ্জে শিশু ধর্ষণ মামলায় সবুজ সিকদার নামের এক যুবকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজর টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক।  ১৮ মে বুধবার বেলা সাড়ে ৩টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় দেন। কারদণ্ডপ্রাপ্ত সবুজ শিকদার ঘিওর উপজেলার পূর্ব-দোতরা গ্রামের কালাম মিয়ার ছেলে। মামলার বিবরণে জানা যায়, গত ২০১০ সালের এপ্রিল মাসের ১৭ তারিখে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষণের শিকার মেয়েটি ৭ বছরের শিশু। তখন ধর্ষকারি সবুজ শিকদারের বয়স ছিল ১৩ বছর। ধর্ষণের ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়। তার বাবা ঘটনার দিনি রাতে ঘিওর থানায় বাদি হয়ে মামলা করেন। পরের দিন পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। তদন্ত শেষে ঘিওর থানার এস আই মো. অফছার আলী দেওয়ান ২০১০ সালের ২৩ মে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় মোট ৯ জন স্বাক্ষ্য প্রদান করেন। রাস্ট্রপক্ষের আইনজীবী নুরল হুদা রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান ধর্ষণের ঘটনাটি প্রমাণ হওয়ায় বিচারক অভিযুক্তকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
আলোকিত প্রতিদিন/ ১৯ মে ,২০২২/ মওম 
- Advertisement -
- Advertisement -