আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে ভুয়া সেনা সদস্য মনির গ্রেপ্তার

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ভুয়া সেনা সদস্যেকে গ্রেপ্তার করে পুলিশ। সে নেত্রকোনার ৮নং ওয়ার্ডের নাগরা গ্রামের আঃ রহমানের ছেলে মনির মিয়া (৩০)।এঘটনায় নবীনগর পৌর এলাকার সোহাতা গ্রামের হেলাল মিয়ার স্ত্রী বিলকিস বেগম বুধবার সন্ধ্যায় বাদী হয়ে থানায় মামলা করেন। জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে নবীনগর বাজারে স্বর্ন ক্রয় করতে যায় ফুফুকে নিয়ে বাদী বিলকিস বেগম। ওই স্বর্নের দোকানে তাদের সাথে ভুয়া সেনা সদস্য মনিরের পরিচয় হয়। পরিচয়ে তাদের নম্বরও নিয়ে যায়। পরদিন শুক্রবার দুপুরে মনির বাদীকে ফোন দিয়ে কলেজ পাড়ার বাদীর ফুফুর বাড়ি যায়। সেখানে গিয়ে ফুফু নিলুফা বেগমের মুখে একটি সুপারি দিয়ে তার হাত হতে স্বর্নের আংটি, মোবাইল ও স্বর্নের চেইন নিয়ে চলে যায়। পরে বাদী এসে এ ঘটনা দেখে তাকে ফোন দিয়ে চুরি করে নিয়ে যাওয়া জিনিসগুলো দিয়ে যাওয়ার জন্য বললে এরপর সে ফোন বন্ধ করে দেয়। ঘটনার পর থেকে বাদী ও তার ফুফু চুর ভুয়া সেনা সদস্যকে খুঁজতে থাকে। বুধবার (১৮/৫) সন্ধ্যার একটু আগে বাদী ও তার ফুফু নবীনগর সদর বাজারে অগ্রণী ব্যাংকের নিচে সড়কে ওই ভুয়া সেনা সদস্য মনির একটি মোটরসাইকেলে বসে যাওয়ার সময় তার গতিরোধ করে চিৎকার করিলে জনতা তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে মনিরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ভুয়া সেনা সদস্য মনির নবীনগর আদালত পাড়ার ভাড়াটিয়া চরলাপাং গ্রামের মজনু মিয়ার মেয়ে ইয়াছিন আক্তারের সাথে গত একসপ্তাহ পূর্বে মোবাইলে পরিচয় মাধ্যমে সেনাবাহিনী সৈনিক পরিচয় দিয়ে বিবাহ করে। সেই সূত্রে নবীনগর আসে মনির। ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধৃত মনিরের নিকট সেনা সদস্যের ভুয়া আইডি কার্ড, গেঞ্জি,জুতা ও সেনাবাহিনীর চিহ্নযুক্ত মানিব্যাগ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা নিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন / ১৯ মে ,২০২২/ মওম 

- Advertisement -
- Advertisement -