নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নারসিংগল এলাকার মসজিদের পাশের ডোবা থেকে গতকাল ১৭ মে মঙ্গলবার সকালে রূপগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে। এসময় লাশবহনকারী একটি ইজিবাইক জব্দ করা হয়। লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, উদ্ধারকৃত লাশের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। অন্য কোথাও হত্যা করে লাশটি ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

