আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সদর এসিল্যান্ড মোঃ খায়রুল ইসলাম

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ খায়রুল ইসলাম । গত ২০২০ সালের আগষ্টের ৩১ তারিখে তিনি টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তার কর্মকালীন সময়ে রেকর্ড পরিমান সরকারি ভূমি উদ্ধার, ই-মিউটেশন কার্যক্রম, মিসকেস নিষ্পত্তি, রাজস্ব আদায় এবং দ্রুত ও সততার সাথে সেবাগ্রহীতাদেরকে সেবা প্রদান করায়, ১৬ মে সোমবার বিকেলে, জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মূল্যায়নের ভিত্তিতে ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ মোঃ খায়রুল ইসলামকে টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার এসিল্যান্ডদের মধ্যে শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে নির্বাচিত করেন।

আলোকিত প্রতিদিন/ ১৭ মে ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -