ইমরান নাজির, শিবালয় (মানিকগঞ্জ) :
শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের কয়রা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের কন্যা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগের পলাতক আসামী রহমানকে (৩৮) পুলিশ আজ রবিবার গ্রেফতার করেছে। রহমান কয়রা গ্রামের নূর ইসলামের পুত্র। শিবালয় থানার এসআই মো. শফিকুল আজম লিটন জানায়, গত ২৯ মার্চ ভিকটিম প্রতিবেশী মজিবরের পুকুরে গোসল করতে গেলে রহমান তাকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। গোপন সূত্রের ভিত্তিতে রহমানকে ফরিদপুর শহরের তেতুলতলা এলাকার এক আত্মীয়র বাড়ী থেকে গ্রেফতার করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনের ৯(১)খ ধারায় মামলা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৫ মে ,২০২২/ মওম

